ABOUT - The Bengali Travelogue ABOUT - The Bengali Travelogue

about

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করার জন্য। অনুমান করতে দ্বিধা নেই যে, আপনি নিশ্চয়ই একজন ভ্রমণপ্রিয় মানুষ। যদিও আপনাকে কতটা ভালো লাগাতে পারলাম জানা নেই তবে ব্লগ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানানোর সনির্বন্ধ অনুরোধ রইল। To write your comment please visit Contact section. অনুপ্রাণিত হবো যদি আমাদের সকল ষ্টোরি থেকে আপনার পছন্দের ষ্টোরিগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন।

আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি যে শুধুমাত্র আমাদের ভ্রমণ ষ্টোরিগুলো শেয়ার করার প্রয়োজনেই তৈরী হয়েছে তা কিন্তু নয়; বরঞ্চ আমরা সত্যিই খুব ঋদ্ধ হবো যদি আপনি/আপনারা আপনাদের ভ্রমণ সংক্রান্ত যেকোন মতামত, পরামর্শ এবং নিজেদের ভ্রমণের গল্প আমাদের লিখে পাঠান। ভ্রমণ সংক্রান্ত আপনার ষ্টোরি আমরা আমাদের টাইমলাইনে রাখতে চাই। এ বিষয়ে বিস্তারিত জানতে আপনিWrite For Usপেজটি দেখতে পারেন।

আমি সেই অর্থে যাযাবর নই। তবে ভ্রমণের একটা নেশা আছে। সেই নেশার টানেই ছুটে যাই পাহাড়ে, সমুদ্রের কাছে, অরণ্যে বা অতি প্রাচীনের সাথে নিজের সখ্যতা বাড়াতে। ইতিহাস আমায় বড্ড টানে আর তাই ছুটে যাই পুরাকীর্তির কাছে বারবার। প্রকৃত অর্থে, আমি মঞ্চের মানুষ। নাটক, অভিনয় নিয়েই পথচলা। সেই পথ চলতে চলতে কখন যে ভ্রমণের নেশা পেয়ে বসেছে আজ আর তা মনে নেই।  

বাংলা আমার মাতৃভাষা এবং এই ভাষার সাচ্ছন্দ্যতাকেই আমি আমার পুঁজি বলে মনে করি। তাই ব্লগের ডিজিটাল পৃষ্ঠাগুলোতে বাংলা ভাষাতেই লিখব বলে মনস্থির করেছি। তাই আমার পাঠক বলতে গেলে, পৃথিবীর প্রতিটি কোণে বসবাসরত শুধু বাঙালিরাই; অথবা বাংলা ভাষা জানেন এবং পড়তে পারেন এমন সকলেই। অনেকে হয়তো ভাবতে পারেন যে, সবকিছু বাংলায় হলে ব্লগের নামটা ইংরেজীতে কেন? সেক্ষেত্রে আমার যুক্তি হলো, আমরা কি দৈনন্দিন জীবনে সব কথা বাংলাতে বলতে পারি নাকি বলি? উত্তর হলো – না, পারি না এবং বলিও না। তাই, আমার ব্লগের সকল ষ্টোরিগুলোও বাংলার সাথে অন্যান্য ভাষার মিশ্রণে কথ্য রীতিতে লেখা যাতে সহজেই সকলের বোধগম্য হয়ে ওঠে। আর ব্লগের সকল হেডিংগুলো ইংরেজী স্ক্রীপ্টেই রাখা হয়েছে কারণ আমরা ডিজিটাল দুনিয়ার সাথে এভাবেই বেশী পরিচিত। আমরা যারা নানান সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত তারা সকলেই Home কথাটির সাথে পরিচিত। সেখানে Home-এর পরিবর্তে যদি ‘ঘর’ লেখা হয় তাহলে আমার মনে হয় যে, এই স্থানে Home শব্দের মূলগত অর্থের বোধগম্যতা হারায়।

আমার আমি

আমি বিভাস – সাধারণভাবে ভ্রমণের ভাষায় নিজেকে একজন “ট্র্যাভেল ব্লগার” হিসেবে পরিচয় দিতে আশা করি কোনো অসুবিধা নেই। ছোটো বেলার পারিবারিক এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠতে উঠতে কখন যেন ছবি আঁকা, নাটক প্রভৃতির সাথে জড়িয়ে পড়ি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনেও ‘চারুকলা’ বিষয়ে পড়াশোনা শুরু করি কিন্তু নাটক আমার পিছু ছাড়ে না। তাই মাঝপথে ক্ষান্ত দিয়ে নাটক নিয়ে পড়ার উদ্দেশ্যে ভর্তি হই শান্তিনিকেতনে। তার পর থেকে নাটক নিয়েই আছি এবং বর্তমানে নাটককে পেশা করেই পথ চলছি। এই নাটকের প্রয়োজনে ঘুরতে ঘুরতেই একসময় আবিষ্কার করি ভ্রমণ করাটা কেমন যেন শখ থেকে নেশা হয়ে উঠেছে। সেই থেকে ভ্রমণ নিয়ে ভাবনা চিন্তার শুরু। গত ১৮ বছর ধরে কাজের প্রয়োজনে এবং পড়াশুনোর প্রয়োজনে ভারত এবং বাংলাদেশের নানা জায়গা ঘুরে বেড়িয়েছি। এই ভ্রমণকে পুঁজি করেই আমার এই ব্লগ – “The বেঙ্গলি Travelogue”। আস্তে আস্তে পৃথিবীর নানা স্থানিক সৌন্দর্য্যের সাথে যখন যেমন পরিচয় ঘটবে তাই নিয়েই আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।

ভ্রমণ নিয়ে ভাবনাটা প্রথমবারের মত শুরু হয় ২০১৭ সালে যখন আমার প্রেয়সিকে নিয়ে দার্জিলিং বেড়াতে যাই। সময়টা জুলাই মাস। বলা যেতে পারে আমার ভিতরকার এই নেশাটিকে আমার প্রেয়সিই প্রথম আবিষ্কার করে। সেই থেকে শুরু হয় নতুন দৃষ্টি দিয়ে ভ্রমণকে দেখা। এই সুদীর্ঘ সময় ধরে নানা জায়গায় ঘুরেছি, অবশ্যই কাজের প্রয়োজনে কিন্তু সাথে ‘ভ্রমণ’ বিষয়টা আলাদা করে বাসা বেঁধেছে। জীবিকার প্রয়োজনে এখন পর্যন্ত Freelance Traveller হয়ে উঠতে পারিনি। সম্পূর্ণ ইচ্ছা আছে এবং সেই সাথে চেষ্টাটাও অব্যাহত রয়েছে।

THE বেঙ্গলি TRAVELOGUE

চাইলেই তো আর ব্লগ লিখে ফেলা যায় না, তার জন্য লাগে অভিজ্ঞতা এবং সেই সাথে নিয়মিত অভ্যাস ও অপরিসীম ধৈর্য্য। সেইমত দেখতে এবং পড়তে শুরু করি পৃথিবীর বড় বড় সব “ট্র্যাভেল ব্লগার”-দের ব্লগ। তার মধ্যে আছে Wandering Earl, Nomadic Matt, I Am Aileen, Anywhere We Roam, Bucketlistly Blog, Lost With Purpose, Along Dusty Roads, A Couple For The Road, A Far An Wide etc. এছাড়াও Youtube-এ দেখতে থাকি অনেক ব্লগারদের ভিডিও। এই সকল মোটিভেশন থেকে মনে হয় ব্লগ শুরুর পূর্বে অনুশীলনের প্রয়োজন। আর তাই, প্রাথমিক অনুশীলনের অংশ হিসেবে Blogspot-এ ফ্রি অ্যাকাউন্ট করে তাতে নানা বিষয় নিয়ে ব্লগ লিখতে শুরু করি। See “My Blog” section. সেই confident থেকেই এই ব্লগ নিয়ে ভাবনার শুরু। পরিশেষে ২০২১ সালের জানুয়ারীতে এসে সেটির একটি রূপ দেওয়া গেল।

“The বেঙ্গলি Travelogue”-এর  জন্য আমার প্রধান লক্ষ্য হ’ল আপনার ভ্রমণের পরিকল্পনা করা এবং ভ্রমণ পরিকল্পনার নানা চাপ এবং অজানা বিষয়গুলোর প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা যাতে আপনি আপনার ভ্রমণটি পুরোপুরি উপভোগ করতে পারেন এবং ভ্রমণে বেরোনোর পূর্বে আপনার সকল কিছু (টিকিট, হোটেল, কার ইত্যাদি) নিয়ে কনফার্ম থাকতে পারেন। এছাড়া আমার লেখাগুলো থেকে আমার অতীত অভিজ্ঞতার সকল ভুল গুলোর ব্যাপারে যেন আপনি আগে থাকতে সচতন হতে পারেন। তাছাড়া আপনি চাইলে পথ চলতে চলতে আমাকে অনুসরণ করতে পারেন। আমার পূর্ব অভিজ্ঞতা আছে এমন সকল জায়গার জন্য প্রয়োজনে আপনি যাত্রার সময়কালেও আমার সাথে যোগাযোগ রাখতে পারেন।

আমাকে অনুসরণ করতে, আপনি আমার সামাজিক নেটওয়ার্কগুলির যেকোনো একটিতে আমাকে অনুসরণ করতে পারেন, চাইলে আপনি ব্যবহার করেন এমন সকল সোশ্যাল মিডিয়াতেই আমাকে অনুসরণ করতে পারেন। কারণ যাত্রাপথে নানা জায়গার নেটওয়ার্ক-এ কোনো সাইট খুলবে কোনোটা খুলবে না। তাই সবগুলোতে অনুসরণ করতে থাকলে যেকোনো একটা থেকে যোগাযোগ রাখা যেতে পারে।

আমার সাথে যোগাযোগ করতে চান বা কাজ করতে চান?

আমার ট্রিপ প্ল্যানগুলোর কোনো একটি সম্পর্কে যদি জানতে চান বা আপনার ব্যবসার মধ্যে আমার সাথে Collaborate করতে চান – Please Feel free to “Contact” me অথবা কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি সে ব্যাপারে “Work With Me” পেজটি একবার দেখে নিতে পারেন।

RECENT ARTICLES

Gongotri-Bhujbasa-Gomukh Trek (2nd

Garhwal Mandal Vikas Nigam

Kolkata Tour: St. Andrew's

Kokata Tour: Tiretti Bazar (Old China

Kolkata Tour: China Town