হিমালয় ভ্রমণে যেতে চান বা চার ধাম যাত্রা? নিশ্চিন্তে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের উপর ভরসা করতে পারেন। এটি উত্তরাখণ্ড রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি আবাসিক হোটেল যোজনা। হিমালয়ের ওত উঁচুতে আলিশান বা সান্দার ব্যবস্থা না পেলেও খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকা যাবে সে কথা হলপ করে বলা যেতে পারে।
গাড়োয়াল হিমালয়ের কোথায় কোথায় নেই GMVN (visit site: Garhwal Mandal Vikas Nigam)। প্রায় সবগুলো তীর্থস্থান বা ট্যুরিষ্ট ডেষ্টিনেশনগুলোর একেবারে Prominent জায়গাগুলোতেই আছে সবগুলো GMVN। কেদারনাথ, তুঙ্গনাথ, মদমহেশ্বর, গুপ্তকাশী, উখিমঠ, হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গোত্রী, পাউরি, উত্তরকাশী, যমুনোত্রী, বদ্রীনাথ, গোমুখ (ভুজবাসা) ছাড়াও বাকী যত জায়গা আছে উত্তরাখণ্ডে প্রায় সবগুলো জায়গাতেই একের অধিক GMVN রয়েছে।
নানা ধরণের থাকার ব্যবস্থা রয়েছে যেমন: সিঙ্গেল রুম, ডাবল বেডেড রুম, প্রিমিয়াম রুম, ডরমেটরি, আরো নানা রকমের ভ্যারাইটি। তবে সবগুলোতে সব ধরণের সুবিধা নেই। হিমালয়ের প্রায় ১৪৫৫০ ফিট উপরে নিশ্চয়ই লাক্সারি কোনো ব্যবস্থা পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক। ওইসব জায়গাতে অন্য কোনো থাকার জায়গাও পাওয়া যাবেনা GMVN ছাড়া। হয়তো একটি বা দুটি থাকার ব্যবস্থা আছে কিন্তু সেগুলো অ্যাডভান্স বুক করা যাবে না। তাহলে হিমালয়ের ওত উপরে থাকার জন্য একটা নিশ্চিত ব্যবস্থা করে যাত্রা শুরু করতে চাইলে GMVN-ই একমাত্র ভরসা।
সব জায়গাতেই খাবারের ব্যবস্থা রয়েছে সেই জায়গার সাপেক্ষে যতটা থাকা সম্ভব। উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গাতেই নিরামিষ খাবারের ব্যবস্থা। GMVN-ও তাই। তবে নানা রকমের খাবারের রেসিপি পাওয়া যায় সাথে বাঙ্গালীর ভাত, রুটি তো আছেই।
তাহলে ঘুরে আসুন গাড়োয়াল হিমালয়ে। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন।