St. Andrew’s Kirk or Church ১৮১৫ সালে কোলকাতায় প্রতিষ্ঠিত Scottish Presbyterianism আদর্শের সর্বপ্রথম চার্চ । ১৯৭০ সালে ‘চার্চ অফ নর্থ ইন্ডিয়া’-র (CNI) তত্ত্বাবধানে আসার আগে পর্যন্ত এই চার্চটি Congregational Union of Scotland-এর সার্বিক তত্ত্বাবধানে ছিল।
উনিশ শতকের শুরুতে কোলকাতায় বিশেষ করে মিলিটারীতে স্পেনিশদের সংখ্যা অনেকটা বেড়ে যায়। তারা নিজেদের প্রয়োজনের তাগিদেই সেসময় কোলকাতায় একটি Presbyterian Chaplain-এর প্রয়োজন অনুভব করে। সেই ভাবেই ১৮১৩ সালে কোলকাতায় Anglo-Indian দের একটি Presbytery তৈরী হয় এবং তারাই সর্বপ্রথম নিজেদের জন্য একটি Chaplain এবং একটি প্রার্থনার স্থানের প্রস্তাব করে।
১৮১৫ সালের ৩০শে নভেম্বর (St. Andrew’s Day) চার্চের উত্তর-পূর্ব কোণে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। গ্রিক স্থাপত্যকলার দ্বারা সমৃদ্ধ এই চার্চের স্থাপত্য শৈলীর বিবেচনায় কোলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এটিকে ‘হেরিটেজ বিল্ডিং’ হিসেবে ঘোষণা করেছে। চার্চের প্রার্থনার দিন রোববার সকাল ৯টা ৩০ মিনিট। এছাড়া প্রতি মাসের তৃতীয় রোববার একই সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

চার্চে যাওয়ার খুব সহজ উপায় হচ্ছে মেট্রোতে সেন্ট্রাল ষ্টেশনে নেমে ডালহৌসির দিকে কিছুটা হেঁটে যেতে হবে। ট্রামেও যাওয়া যায় সেন্ট্রাল মেট্রো থেকে আবার ধর্মতলা বা এসপ্লানেড ট্রাম ডিপো থেকে। অতি সম্প্রতি একেবারে চার্চ লাগোয়া একটি মেট্রো ষ্টেশন তৈরী হচ্ছে। এটি হয়ে গেলে মেট্রোতে ডালহৌসি স্কয়ারে নামলেই চার্চে আসা যাবে।