একটু দেখে নিন আমার ট্রিপ প্ল্যানটি। প্রথমত: বলা যে, এই প্ল্যানটি মূলত ফ্যামিলি/কাপল ট্রিপ-এর জন্য। সেক্ষেত্রে শুরুতেই যেটা করে নিবেন সেটা হলো আপনার হোটেল বুকিং। আপনি আপনার বাজেটের মধ্যে থেকে Make My Trip, AirBNB, Booking.com, Agoda–এর মত Trusted জায়গাগুলো থেকে নিজের পছন্দমত যেকোনো একটা হোটেল/রিসর্ট/হোমষ্টে পছন্দ করে নিতে পারেন। এই প্লাটফর্মগুলোতে প্রপার্টিতে পৌঁছে Payment ক্লীয়ার করার অপশনটাও আছে। অন্য কোন মাধ্যম থেকে বুক করলে দেখা যাবে প্রপার্টিতে পৌঁছেছেন ঠিকই কিন্তু আপনার নামে কোনো রুম বুক করা নেই।
** কোনো রকম মাধ্যম দিয়ে হোটেল বুক করার চাইতে নিজে বুকিং করলেই সেফ থাকবেন।
ব্যক্তিগত মতামত হিসেবে নীচে কয়েকটি হোটেলের নাম রেখে দিলাম। এগুলো আমার দেখা। যদিও থাকা হয়নি সবগুলোতে। তবে দেখেছি। Mount Himalayan Resort, Central Heritage Resort & Spa, Little Tibet, Snowlion Homestay, The Elgin, Nirvana Resort, Central Gleneagles Heritage Resort, etc. These are good. এই সবগুলো প্রপার্টিই উপরের বুকিং সাইটগুলোতে পেয়ে যাবেন।
আপনার প্রয়োজনানুসারে যেসব বিষয়ের উপরে বিশেষ খেয়াল রাখবেন বুকিং-এর সময় তাহলো – পার্কিং সুবিধা (যদিও দার্জিলিং-এ এটা পাওয়া যাবে না specific কিছু রিসর্ট ছাড়া), Wi-fi and Geyser facility (মজার ব্যাপার হলো দার্জিলিং-এ হোটেল গুলোতে AC-এর প্রয়োজন পড়ে না বা থাকেও না; তবে geyser থাকেই), Complimentary Breakfast, হোটেলের নিজস্ব রেষ্টুরেন্ট (যদিও বাইরে খাওয়া দাওয়া করলেই ভালো, তবে সন্ধ্যার পর যদি হঠাৎ বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। এমন অভিজ্ঞতা আমার মত অনেকেরই আছে), Couple’s Friendly (যদিও এখনকার ভালো ভালো সব হোটেলেই এই সুবিধা থাকে, তারপরেও প্রয়োজনে অবশ্যই দেখে নেওয়া উচিৎ, না হলে ওখানে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে)।
ট্রেনে করে আসলে NGP ষ্টেশনে নেমে সামনে অনেক সুমো দাঁড়িয়ে আছে দেখতে পাবেন। তাদের সাথে কথা বলুন। ভালো করে বুঝে নিয়ে তবেই উঠবেন। প্লেনে আসলে Bagdogra এয়ারপোর্টে নেমেও একই ব্যাপার। কথা বলে ভালো করে বুঝে নিয়ে উঠে পড়ুন। বাস্, পৌঁছে গেলেন দার্জিলিং। আরো বিস্তারিত জানতে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন।
তার আগে প্রয়োজনে দার্জিলিং নিয়ে আমার অন্যান্য লেখাগুলো পড়ে দেখতে পারেন।